অর্থ-বাণিজ্য ডেস্ক: সোমবার পুঁজিবাজারে ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রাইট শেয়ারের রেকর্ড ডেট থাকায় এ লেনদেন বন্ধ করা হয়েছে। সূত্র, ডিএসই। এর আগে বিএইসি’র ৫০৫ তম সভায় ব্র্যাক ব্যাংক রাইট শেয়ারের অনুমোদন পায়।
বিএসইসি’র তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ টি সাধারণ শেয়ারের বিপরীতে ১ টি রাইট শেয়ার অর্থাৎ ২:১ অনুপাতে ইস্যু করতে পারবে। ২২ কোটি ১৬ লাখ ৫২ হাজার ২২৮ টি সাধারণ শেয়ার ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্যে বাজারে ছাড়ার অনুমোদন পেয়েছে। ৪৪৩ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা বাজার থেকে উত্তোলন করে তা বিএসইসি’র নির্দেশ অনুযায়ী কোম্পানির মূলধন ভিত্তি শক্তিশালী করণে ব্যয় করবে।
২০০৭ সালে ‘এ’ ক্যাটাগরির এই ব্যাংক পুজিঁবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এই ব্যাংকের শেয়ার সংখ্যা হল ৪৪৩ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৭৬টি। এর মধ্যে পরিচালকদের হাতে রয়েছে ৫০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৬ দশমিক ৬০ শতাংশ এবং সাধারণ বিনিোগকারীদের হাতে আছে ৪৪ দশমিক ৪০ শতাংশ শেয়ার।