পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে একদল দুর্বৃত্তরা কালি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের পুর্ব তাতিপাড়ার কুঠিপাড়া গ্রামে। ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, শনিবার দিবাগত রাতে পুর্ব তাতিপাড়ার কুঠিপাড়ার পুরাতন কালিমন্দির এর ভদ্রা কালির মাথা ও দুই হাত ভেঙ্গে দেয় দুর্বৃত্তরা। রোববার বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন উপজেলা চেয়ারম্যান ও আ.লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি শচিন্দ্রনাথ শাহ, সহ-সভাপতি নীল কান্ত রায়, সাধারণ সম্পাদক দিপেশ চন্দ্র রায় ও বেলাইচন্ডি ইউনিয়নের পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার রায়। এব্যাপারে রোববার পার্বতীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুর্ব তাতিপাড়ার কুঠিপাড়ার পুরাতন কালিমন্দির দেখভালের দায়িত্বে থাকা শ্রী রমেশ দেব নাথ জানান।