• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

মস্তিষ্কে রক্তক্ষরণে ইউসুফের মৃত্যু

yousufসিসি ডেস্ক: জামায়াত নেতা মাওলানা একেএম ইউসুফের মৃত্যু হয়েছে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে।
লাশের ময়না তদন্ত শেষে রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের ফরসেনিক মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ এ কে এম শফিউজ্জামান সাংবাদিকদের এ কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক ভাবে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই ইউসুফের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছি আমরা।
এদিকে কাশিমপুর কারাগারের ডেপুটি জেলার আদিব আহমদ জানিয়েছেন, ইউসুফের ময়না তদন্ত শেষ হয়েছে। আমরা লাশ তার ছেলে মাহবুবুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ গ্রহণের পর তিনি যেখানে ইচ্ছে সেখানেই তাকে দাফন করতে পারেন। এ ব্যাপারে সরকারের বা কারা কর্তৃপক্ষের কোনো পৃথক নির্দেশনা নেই।
অন্যদিকে প্রয়াত মাওলানা ইউসূফের ছেলে মাহবুবুর রহমান রাইজিংবিডিকে বলেন,আমার বাবার মরদেহ কোথায় দাফন করা হবে এখনো সে সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, এখানে দলীয় সিদ্ধান্তের বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে আজই রাত ৯ টার মধ্যে জানাতে পারব।
তিনি আরো বলেন, আমার বাবার লাশ ধানমন্ডি অথবা বাগেরহাটে দাফন করা হবে। উল্লেখ্য মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার মাওলানা ইউসুফ রোববার পৌনে বারোটায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান।
উৎসঃ   রাইজিংবিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ