• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |

চট্টগ্রামে টি-২০ মিশন শুরু আজ

Cricetচট্টগ্রাম: বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুইটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৪ ফেব্রুয়ারি। শর্ট ফরম্যাটের এই দুটি ম্যাচকে সামনে রেখে আজ সোমবার থেকে অনুশীলনে নামবে দুই দল।
শ্রীলঙ্কা ক্রিকেট দল দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে অনুশীলন করবে। টাইগাররা অনুশীলনে নামবে বিকেল ৪টায়।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ তে বাংলাদেশের সাফল্যের রেকর্ড নেই বললেই চলে। দুই দল তিনটি ম্যাচ খেলেছে। তিনটিতেই জিতেছে শ্রীলঙ্কা। ২০০৭ সালে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার জোহনাসবার্গে ৬৪ রানে জয় পায় শ্রীলঙ্কা।
পাঁচ বছর পর গত টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ খেলে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেই ম্যাচে লড়াই করে ১৭ রানে পরাজিত হয় বাংলাদেশ।
এরপর গত সফরে একটি টি-২০ ম্যাচ খেলে বাঘ ও সিংহের দল। সেই ম্যাচেও ১৭ রানে জয় পায় শ্রীলঙ্কা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ