• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদা না পেয়ে মেহেরপুরে ২ জনকে জবাই

Maderমেহেরপুর: মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর স্টার ব্রিক্স নামের ইটভাটা থেকে চাঁদার দাবিতে ২ জনকে তুলে নিয়ে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা।  রোববার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটেছে।
পুলিশ ও একলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কিছু দিন আগে থেকে মুজিবনগর উপজেলার মহাজনপুর স্টার ব্রিক্সে চাঁদার দাবি করে আসছিলো দূর্বৃত্তরা। তাদের চাহিদা মত চাঁদা না পেয়ে ঘটনার রাতে স্টার ব্রিক্স’র পাহারাদার মহাজনপুর গ্রামের কলেজপাড়ার মৃত তামির আলীর ছেলে সাবর আলী (৩০) ও একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুস সেলিমকে (৩২) তারা তুলে নিয়ে যায়। ওই রাতেই ভয়ে ভাটার মিস্ত্রিরা পালিয়ে যায় এবং ভাটা মালিক মহাজনপুর গ্রামের কাজল ও মিসকিন মোহাম্মদকে খবর দেয়। মালিক পক্ষ মুজিবনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে ভাটার মাত্র কয়েক গজ দূরে কানাই বাবুর বাগান থেকে ২ জনের জবাই করা লাশ উদ্ধার করে।
সোমবার সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশের সুরত হাল রিপোর্ট গ্রহণ শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়েছে। রাইজিংবিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ