• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন |

কিশোরগঞ্জে সার ব্যবসায়ীর দোকান ভাংচুর

New Rose Cafe, Saidpur

Nilphamariনীলফামারী প্রতিনিধি: ডিস লাইনের সংযোগকে কেন্দ্র করে নীলফামারীর কিশোরগঞ্জে এক সার ব্যবসায়ীকে বেদম মারধর ও দোকান ভাংচুর করেছে একদল সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে।
কিশোরগঞ্জ বাজারের সার ব্যবসায়ী রাজ্জাকুল ইসলামের বাড়ীর পাশ্ববর্তী গদা এলাকার বিলকিছ বেগমের বাড়ীর ডিস লাইনের তার কাটাকে কেন্দ্র করে রবিবার সকালে ব্যবসায়ী রাজ্জাকুলের সাথে  একই এলাকার সুমন মিয়া, বাবু ও  আব্দুল হালিমের বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে তারা  সারের দোকানে প্রবেশ করে আসবাব পত্র ভাংচুর করতে থাকেন। এতে ব্যবসায়ী রাজ্জাকুল ইসলাম বাধা দিলে তাকে লোহার চেইন ও লাঠি দ্বারা বেদম মারপিট করেন। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যবসায়ীর ভাই অবসর প্রাপ্ত বিডিআর সদস্য শামসুল ইসলাম জানান, হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা অকারণে আমার ভাইকে মারধর ও দোকান ভাংচুর করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ