বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে সোমবার ব্যালট বাক্স ছিনতাইয়ের অপরাধে এক জামাত নেতা গ্রেফতার করেছে পুলিশ। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরমান হোসেনের (পিপিএম) নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল নিয়ে উপজেলার শতগ্রাম ইউনিয়নের ভগিরপাড়া গ্রামে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে (৩০) গ্রেফতার করে। আটক ওই জামায়াত নেতা আজগর আলী ওই গ্রামের পুত্র। পুলিশ জানায়, ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে ধুলাউড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিষ্ফোরক দ্রব্যসহ হামলা চালিয়ে ভোটারদের মাঝে ভীতির সৃষ্টি ও ব্যালট বাক্সসহ সরকারী মালামাল লুট করে। দীর্ঘদিন পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বাড়ীতে যাতায়াত করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।