
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জ এডিপি ওয়াল্ডভিশনের সহযোগিতায় সোমবার সরকারী-বেসরকারী কর্মকর্তা এবং সিনিয়র সাংবাদিকদের সাথে শিশু সাংবাদিকদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
কমিনিকেশন ফর ডেভলেপমেন্ট শিশু সাংবাদিকেরা সরকারী-বেসরকারী সংস্থার সাথে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সমন্বয় সভার আয়োজন করে। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ক.খ.আলাউল হাদী, মহিলা বিষয়ক অফিসার রীতা মন্ডল। এসময় এডিপি ম্যানেজার এ্যাডভেন্ড ট্রিপলেন্ট, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, অর্থ সচিব দশরথ রায় বাবুল, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মীর কাসেম লালু, সাধারন সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, এডিপির কর্মকর্তা বার্নাড কুজুর, রীননাথ, শিশু সাংবাদিক গীতা রানী দাস, আসিফ ইসলাম, শিউলি আকতার, সবিতা রানী রায়, মানিক রহমান ও রাজেন রায় প্রমুখ বক্তব্য রাখেন। সমন্বয় সভায় শিশু সাংবাদিকরা তাদের স্বপ্ন তুলে ধরে সকলের সহযোগিতা কামনা করেন।