• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মহাসড়কে নছিমন করিমন ভটভটি প্রত্যাহারের নির্দেশ

Votvotiঢাকা: সাত দিনের মধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ১০ জেলার মহাসড়ক থেকে শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার বাহন নছিমন, করিমন ও ভটভটি প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির বেঞ্চ এই আদেশ দেয়।

পুলিশের উপ-মহাপরিদর্শক (মহাসড়ক) এবং বাগেরহাট, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, খুলনা ও যশোর জেলার পুলিশ সুপারকে এক সপ্তাহের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করতে হবে। আর এ বিষয়ে দুই সপ্তাহের মধ্যে তাদের আদালতে প্রতিবেদন দিতে হবে।

আদেশের পাশাপাশি একই সাথে একটি রুল জারি করে হাইকোর্ট। মহাসড়কে যান চলাচলে মোটরযান অধ্যাদেশ অনুসরণের কেন নির্দেশ দেওয়া হবে না এবং ঐসব যানবাহন চলাচল বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে। রিটের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

দেশের বিভিন্ন অঞ্চলের মহাসড়কে দুর্ঘটনার অন্যতম কারন ওই সকল অবৈধ যানবাহন, এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ এর পক্ষে রবিবার রিটটি দায়ের করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, মহাসড়কে অবৈধ যান চলাচলের কারনে প্রতিদিন যাত্রীদের প্রাণহানী ঘটে ও শত শত কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ