• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হয়েছে ১৯ পত্রিকায়

New Rose Cafe, Saidpur

Enuঢাকা: ১৯টি পত্রিকায় অষ্টম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন হয়েছে বলে সংসদে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একই সঙ্গে সরকার ঘোষিত অষ্টমওয়েজ বোর্ড সকল পত্রিকায় বাস্তবায়নের জন্য সাংবাদিক ও সংবাদপত্রের মালিক পক্ষের সমন্বয় ৮ সদস্য বিশিষ্ট একটি ‘মনিটরিং কমিটি’ গঠন করা হয়েছে। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আরো জানান, অষ্টম ওয়েজ বোর্ড বাস্তববায়নকৃত ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলো হচ্ছে- দৈনিক ইত্তেফাক, বণিক বার্তা, প্রথম আলো, ফিনান্সিয়াল এক্সপ্রেস, বাংলাদেশ টুডে, দি নিউজ টুডে, ডেইলী স্টার, নিউ এইজ, নিউ নেশন, দি ইন্ডিপেনডেন্ট, ডেইলি সান, কালের কণ্ঠ, সমকাল, আমাদের সময়, দৈনিক বর্তমান, দৈনিক আমার সংবাদ ও দি ঢাকা ট্রিবিউন। এর বাইরে ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক স্বদেশ সংবাদ ও রংপুর থেকে প্রকাশিত দৈনিক বাহের সংবাদ পত্রিকায় অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়িত হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সম্প্রচার শর্ত ভঙ্গ করায় দুইটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তবে ওই চ্যানেল দুটি পুনরায় চালু করার অনুমতি দেওয়ার ক্ষেত্রে সরকার পরীক্ষা করে দেখছে।

তিনি আরো জানান, আমার দেশ পত্রিকা বন্ধ করা হয়নি। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় হতে ২০১৩ সালের ১ জুন আইন অনুযায়ী ঘোষণাপত্র বাতিল করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী পত্রিকাটির প্রকাশনা অব্যাহত ছিলো। কিন্তু ঘোষণাকৃত ছাপাখানা হতে পত্রিকাটি ছাপা করে অনুমতি না নিয়ে অন্য ছাপাখানা হতে প্রকাশ করায় কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা হয়। একই সঙ্গে পত্রিকাটি জব্দ করা হয়। আদালতে বিচারাধীন থাকায় পত্রিকাটি প্রকাশনার বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয়।

জাতীয় সম্প্রচার নীতিমালা চূড়ান্ত পর্যায়ে
আওয়ামী লীগের মো. আব্দুল্লাহ’র প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই নীতিমালা প্রণীত হলে জনস্বার্থের জন্য হানিকর তথা প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে অধিকতর বিধি-নিষেধ আরোপ করা সম্ভব হবে।

আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা পরিপূর্ণভাবে বিশ্বাস করে। প্রিন্ট ও ইলেকট্রানিক মিডিয়া নিজস্ব আঙ্গিকে স্বাধীনভাবে সংবাদ প্রচার করে। তাদের সংবাদ  প্রচারে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ