• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

হরতাল-অবরোধে ক্ষতি ৭ হাজার কোটি টাকা

New Rose Cafe, Saidpur

Parlamentঢাকা: মানবতাবিরোধী অপরাধের বিচার বাধাগ্রস্ত করতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল ঘোষিত হরতাল-অবরোধ কর্মসূচিতে শিল্পখাতে ৭ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ তথ্য জানান।

আওয়ামী লীগের সদস্য মো. ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান, ১৮ দলীয় জোটের অরাজনৈতিক ধ্বংসাত্মক ও জনবিচ্ছিন্ন কার্যক্রমের ফলে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন মিল প্রতিষ্ঠানে এক কোটি ২৮ লাখ ৮৭ হাজার ৭০ টাকা ক্ষতি হয়েছে। আর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতাধীন শিল্পনগরীগুলোর বেসরকারি খাতে উৎপাদনরত ৪ হাজার ২৫৪টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প-কারখানায় পণ্য উৎপাদন, উৎপাদিত পণ্য বিপণন ও পরিবহন কাজ বিভিন্নভাবে বিঘ্নিত হওয়ায় আনুমানিক ৭ হাজার ১৫০ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি বলেন, এ ধরণের ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে জড়িত দোষীদের শাস্তি প্রদানে এবং ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের বিষয়টি বর্তমান সরকারের বিবেচনাধীন রয়েছে। আওয়ামী লীগের সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের উত্তরে আমির হোসেন আমু জানান, শিল্পনীতি-২০১০ যুগোপযোগী করার লক্ষ্যে ২০১৫ সাল নাগাদ একটি শিল্পনীতি করার পরিকল্পনা সরকারের আছে। এ উদ্দেশ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে। যারা ইতোমধ্যে কাজ শুরু করেছে।

স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বিগত ৫ বছরে বিসিক কর্তৃক ৭১৭জন উদ্যোক্তার অনুকূলে ১৪৫ দশমিক ৪৮ একর জমি বরাদ্দ প্রদান করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে  তিনি জানান, ক্রমাগত লোকসান ও অর্থনৈতিকভাবে অলাভজনক হওয়ায় খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড (কেএনএমএল), নর্থবেঙ্গল পেপার মিলস লিমিটেড (এনবিপিএমএল), চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স (সিসিসি), কর্ণফুলী রেয়ন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড (কেআরসিএল) এবং ঢাকা লোদর কোম্পানী লিমিটেড (ডিএলডিএল)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ