সিসি নিউজ: গাভির দুধের বাজার ব্যবস্থা উন্নয়ন বিষয়ক মার্কেট ম্যাপিং কর্মশালা আরডিআরএস নীলফামারীর সৈয়দপুর অফিসে অনুষ্ঠিত হয়েছে সোমবার।
সৈয়দপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসান আলী, উপজেলা ভ্যাটেরীনারী সার্জন আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী বক্তব্য রাখেন কর্মশালায়। প্র্যাকটিক্যাল এ্যকশনের মাঠ সমন্বয়ক শাহ্ মোঃ হাসাসনুজ্জামান কর্মশালা সঞ্চালনা করেন।
আয়োজকরা জানান, ইকো কো-অপারেশন’র অর্থায়নে আরডিআরএস ও প্র্যাকটিক্যাল এ্যকশন বাংলাদেশের যৌথ উদ্যোগে নিউ পার্টনারশীপ ইন পিএমএসডি, আইভিসিডি এন্ড এফইডি প্রকল্প নীলফামারী জেলার সদর ও সৈয়দপুর উপজেলার ৫শ গাভী পালনকারীর জীবন মান উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং আয় বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে আসছে।
অংশগ্রহণকারীরা মার্কেট তৈরীর পাশাপাশি অংশ গ্রহনমূলক বাজার ব্যবস্থা উন্নয়ন ও দরিদ্র গাভী পালনকারীদের আয় বৃদ্ধিতে ভুমিকা রাখার জন্য সকল পর্যায়ের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান।