• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে বিদ্যুতের লোড শেডিংয়ে পরীক্ষার্থীরা বিপাকে

LoadSedingচিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পল্লী বিদ্যুতের পরিস্থিতি চরম অবনতিতে কৃষক, আবাসিক ও বাণিজ্যিক বিদ্যুৎ গ্রাহক এবং চলতি এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা বিপাকে পড়েছে। বিদ্যুতের ঘনঘন লোড-শেডিং, লো-ভোল্টেস এর কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে কয়েক হাজার কৃষক সেই সাথে বোরো উৎপাদন ও মারাতœক ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় চিরিরবন্দর উপজেলায় এখন পুরোদমে চলছে বোরো মৌসুম। এ বোরো উৎপাদনে জমিতে পানি সেচ অন্যতম। জমিতে পানি সেচের জন্য কৃষকরা ব্যবহার করছে ডিজেল ও বিদ্যুৎ চালিত অগভীর ও গভীর নলকুপ।
জানুয়ারী থেকে ১৮ হাজার ৩৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নিয়ে জমি তৈরি ও ধান রোপনে ব্যস্ত সময় কাটাচ্ছে উপজেলার কৃষকেরা। বোরো উৎপাদনের লক্ষ্যে জমি রোপন কাজ শুরু করলেও প্রায় সাড়ে তিন হাজার সেচ পাম্প মালিক বিদ্যুতাভাবে জমিতে পর্যাপ্ত সেচ প্রয়োগ করতে পারছে না। এ এলাকায় সঠিক ভাবে বিদ্যুৎ মিলছে না। হাট-বাজার গুলোতে সন্ধ্যা হলে ভূতুরে অবস্থা বিরাজ করছে। চলতি এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা তাদের রুটিন অনুযায়ী পড়াশুনা করতে পারছেন না। এ নিয়ে কৃষক, ব্যবসায়ীরা, পরীক্ষার্থী উদ্বিগ্ন ও দুঃশ্চিন্তা গ্রস্থ হয়ে পড়েছে। বিদ্যুতের চরম লোড-শেডিংয়ের কারনে কৃষকরা সফল বোরো উৎপাদন করতে পারবে কিনা এ নিয়ে সন্দিহান রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ