• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চিরিরবন্দরে ভূট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

জামাল উদ্দিন, চিরিরবন্দর (দিনাজপুর): দিনাজপুর চিরিরবন্দরের অর্থকরী ফসলের মধ্যে ভূট্রা অন্যতম। চলতি মৌসুমে উপজেলায় যে পরিমাণ ভূট্রা চাষ হয়েছে এতে চাষিরা বাম্পার ফলনের আশা করছেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৯৬০ হেক্টর জমিতে ভূট্রা চাষ লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় চাষকৃত ভূট্রায় এখন পর্যন্ত কোন প্রকার বৈরী প্রভাব পড়েনি। উপজেলার অপেক্ষাকৃত উঁচু জমিতে ব্যাপক হারে ভূট্রার চাষ হয়েছে। চিরিরবন্দরের চাষীরা ভূট্রা চাষকৃত জমিতে ভূট্রার পাশা-পাশি অন্যান্য মৌসুমি ফসল যেমন লাল শাক, আলুসহ বিভিন্ন ফসল উৎপন্ন করে থাকে।
ভূট্রাচাষী আজিজুল, আলতাব, বেলাল, বেশারত আলী জানান, ভূট্রা চাষ লাভজনক হওয়ায় প্রতি বছর ভূট্রা চাষ করে থাকি। যে ভাবেই ভূট্রা চাষ করা হউক না কেন ভূট্রা চাষে লোকসান নেই। ভূট্রা বিক্রি করে যেমন অর্থ পাওয়া যায় ঠিক তেমনি ভূট্রার গাছ জ্বালানী হিসাবে খুব সহজে ব্যবহার করা যায়। তাই ভূট্রা চাষ দিন দিন চিরিরবন্দরে জনপ্রিয় হয়ে উঠেছে। চাষকৃত ভূট্রার বাম্পার ফলনের আশা করছেন উপজেলার ভূট্রা চাষী ও কৃষি বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ