• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাণিজ্য মেলায় ৮০ কোটি টাকার রফতানি আদেশ

Melaঅর্থ-বাণিজ্য ডেস্ক: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার ৮০ কোটি ৪৪ লাখ টাকার রফতানি আদেশ পাওয়া গেছে। এছাড়া এক কোটি ৫০ লাখ টাকা ভ্যাট আদায় হবে বলে আশা করছেন মেলা আয়োজক প্রতিষ্ঠান।

সোমবার বিকেলে মেলার সমাপনি অনুষ্ঠনে মেলার আয়োজক প্রতিষ্ঠান- রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশিষ বসু এ তথ্য জানান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

অনুষ্ঠানে শুভাশিষ বসু বলেন, সকলের সহযোগিতা ও অনুপ্রেরণায় এবারের মেলার সফল সমাপ্তি ঘটেছে। মেলার অভিজ্ঞাতা আগামী দিনে রফতানি বাণিজ্যের জন্য এগিয়ে যেতে ভূমিকা রাখবে।

তিনি বলেন, রফতানি বাণিজ্যের কিছুটা দুর্বলতা রয়েছে। সেগুলো দূর করে রফতানিকে এগিয় নিতে সক্ষম হবে বাংলাদেশ। পশাপাশি সরকাররে যুগোপোযোগী পদক্ষেপের ফলে রফতানির ক্ষেত্রে বাধাসমুহ দূর হচ্ছে।

সমাপনী অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম বলেন, দেশে এক ধরনের রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে মেলা শুরু হলেও শেষ পর্যন্ত জমজমাট হয়েছ। মেলার মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্যে দীর্ঘ দিনের স্থবিরতা কেটেছে।

প্রতিবছর ১ জানুয়ারি মেলা শুরু হলেও এবছর দশম জাতীয় সংসদ নির্বাচনের কারণে গত ১১ জানুয়ারি  মাসব্যাপী এ মেলা শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ