ঢাকা: রাজধানীসহ কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২০ ভুয়া গোয়েন্দা পুলিশকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও মিরপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪টি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল, একটি শুটার গান, এক রাউন্ড গুলি, ৫ জোড়া হাতকড়া, ৩টি ওয়াকিটটি, ৩টি স্পিকার ও দু’টি সিগন্যাল ড্রেস উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীতে দীর্ঘ দিন করে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারনা করে আসছে বলে তাদের কাছে তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল রোববার রাতে পশ্চিম রামপুরা থেকে অভিযান চালিয়ে ফারুক, আব্বাস আলী, সুলতান, মো. কামাল হোসেন, জামাল উদ্দিন ও মোহাম্মদ জমাদার নামের ৬জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩টি মাইক্রোবাস হ্যান্ডকাফ, শুটার গান, ওয়াকটিকি, নির্বাহী ম্যাজিস্ট্রে লেখা স্টিকার উদ্ধার করা হয়।
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে ইমন, হাবিবুর রহমান, বাচ্চু দেওয়ান, সুমন, আফজাল হোসেন, জামিল, শামীম হোসেন, মো. শামীম, মিলন, বাদশা মিয়া, হেলাল ওরফে নাসির, হেমায়েত, ইকবাল ও আমিনসহ ১৪জনকে আটক করে। তাদের বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্নস্থানে ডাকাতি, ছিনতাই, রাহাজানিসহ বিভিন্ন প্রকার অপরাধের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।