জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার শহরের প্রধান প্রধান সড়কে র্যালী ও স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে নির্বাচনী সমাবেশ করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ জলঢাকা শাখা। সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী সহিদ হোসেন রুবেল (আনারস প্রতীক), ভাইস চেয়ারম্যান পুরুষ প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল ওয়াহেদ বাহাদুর (তালা প্রতীক) ও আওয়ামী লীগ সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কল্পনা রানী (ফুটবল প্রতীক), যুবলীগ নেতা সাইফুর রহমান পিকু, ছাত্রলীগ নেতা নলনী বিশ্বাস। সমাবেশে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও সাপ্তাহিক ন্যায়ের ভাষা পত্রিকার প্রকাশক ও সম্পাদক রবিউল ইসলাম লিপন। বক্তারা আগামী ১৯ ফেব্র“য়ারী আওয়ামী সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে উদ্বাত্ত আহবান জানান।