• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ অপরাহ্ন |
শিরোনাম :

তরুণীকে কুপিয়ে হত্যা: ঘাতক যুবককে আটক

New Rose Cafe, Saidpur

1220140212011833সিসি ডেস্ক : নারায়ণগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে এক তরুণীকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় শহরের দুই নং রেলগেট এলাকায় রূপায়ন হোচের চতুর্থতলার একটি কক্ষে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
পুলিশ ঘাতক যুবককে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যা করার কথা স্কীকার করেছে। তবে নিহত তরুণীর নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঞ্জুর কাদের জানান, বগুড়ার দুপচাচিয়া এলাকার সাঈদের সঙ্গে মোবাইল ফোনে এক তরুণীর দুই মাস আগে পরিচয় হয় । এই পরিচয়ের সূত্র ধরে সাইদ মঙ্গলাবার রাতে ওই তরুণীকে নিয়ে শহরের রূপায়ন আবাসিক হোটেলের একটি কক্ষে উঠে। পরে তাকে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। মেয়েটির চিকিৎকারে হোটেলের বয় ও স্টাফরা ছুটে এলে ঘাতক সাইদ দৌড়ে গিয়ে হোটেলের ছাদের পানির ট্যাংকিতে গিয়ে লুকায়।
পরে পুলিশ গিয়ে পুরো হোটেল তল্লাশী করে সাইদকে আটক করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ লাশ উদ্ধর করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সাঈদের বাবার নাম আয়ুব আলী । আটক সাইদ পুলিশকে জানায়, দুই মাস ধরে তার সঙ্গে মোবাইল ফোনে পরিচয়। কিন্তু সেও তার নাম জানে না। সূত্র:রাইজিংবিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ