নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় লাইলী বেগম (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত লাইলী জেলার সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের সরকার পাড়া গ্রামের এমদাদুল হকের স্ত্রী। গতকাল বুধবার রাত ১০টার দিকে জেলার নীলফামারী-জলঢাকা সড়কের কচুকাটা বাজারে ওই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় জলঢাকাগামী একটি মোটরসাইকেল লাইলীকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হন লাইলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে দিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায় লাইলী। কচুকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী মোটর সাইকেলের ধাক্কায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।