• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কর্তন

Rajarhat Pic-13-02-14
রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি জায়গার গাছ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপি’র ভীমশর্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ওই এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী মৃতঃ মফিজ উদ্দিনের পুত্র আব্দুর রউফ সরকার (৪৫) শুক্রবার প্রতিষ্ঠানের জমির দাগ নং-৫৭২, খতিয়ান নং-১৪৭-এ রোপনকৃত বিশাল আকৃতির একটি কড়ই গাছ কেটে ফেলে। যাহার মুল্য প্রায় ২০ হাজার টাকা। ঘটনার পর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সূধীর চন্দ্র পাল ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শ্রী কামাক্ষা চরণ রায় বিষয়টি রাজারহাট থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছের গুড়িগুলো আব্দুর রউফ সরকারের বড় ভাই (অবঃ) সেনা সদস্য মোঃ আজিজার রহমান সরকারের জিম্মায় রেখে দেন। পরে বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক আঃ রউফ সরকারের মধ্যে দফায় দফায় আলোচনা করে কোন সুরাহা পৌঁছিতে পারেনি। এ বিষয়ে রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতারী পারভীন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে দেখছি। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ