• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

জ্ঞানপাপী সমাজের জন্য ভয়াবহ হুমকি- ওবায়দুল কাদের

obaydul kaderঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা জ্ঞানী মানুষ চাই, তবে জ্ঞানপাপী চাই না। আমাদের জ্ঞানী হতে হবে, শিক্ষিত হয়ে উঠতে হবে, তবে জ্ঞানপাপী নয়। জ্ঞানপাপী আমাদের সমাজের জন্য ভয়াবহ হুমকি। তিনি বলেন, আমরা সুশিক্ষিত মানুষ চাই তবে শিক্ষিত দুর্নীতিবাজ চাই না। দুর্নীতি আমাদের শত্রু। এই শত্রুকে পরাজিত করতে হবে। অনিয়ম, দুর্নীতি, মিথ্যাচারকে না বলতে হবে। তেমনিভাবে সহিংসতা, জঙ্গিবাদ, নাশকতাকে না বলতে হবে।
যোগাযোগমন্ত্রী বলেন, আমাদের দেশের মানুষ অনেক ভালো কথা বলতে পারে। এখন আর ভালো কথা বলার দরকার নাই। এখন ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করা উচিত। রাজধানীর মোহম্মদপুর প্রিপারেটরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানের উদ্বোধনকালে বৃহস্পতিবার সকালে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, স্কুলজীবনে রাজনীতি করার প্রয়োজন নেই। তার মানে এই নয় রাজনীতি করতে হবে না। রাজনীতি অবশ্যই করতে হবে। কেননা ভালো মানুষরা রাজনীতি না করলে খারাপরা সেই জায়গা দখল করে নেবে। আর খারাপরা রাজনীতি করলে দেশ মেধাশূন্যদের হয়ে যাবে। মেধাশূন্যদের হাতে দেশের নিয়ন্ত্রণ চলে গেলে দেশের বারোটা বেজে যাবে। তিনি বলেন, আমরা চাই আগামী দিনে দেশের নেতৃত্বে আসুক মেধাবী, সৎ, চরিত্রবানরা।
এ সময় মন্ত্রী স্কুল পরিদর্শন করেন ও স্কুলেরউন্নয়নের জন্য ১ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ