
সিসি নিউজ: ১৯ শে ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য চতুর্থ উপজেলা নির্বাচনকে সামনে রেখে গোটা সৈয়দপুর উপজেলায় পোষ্টারে ছেয়ে গেছে। রাস্তায় মোড়ে, অলিতে- গলিতে, দোকানের সামনে, বাড়ির গেটে লাগানো হয়েছে পোষ্টার। শুধু পোষ্টারই নয় নিজেরা পিকআপ ভাড়া করে পিকআপে করে পথসভা ও গণসংযোগ করছেন রাস্তার মোড়ে, হাটে বাজারে গিয়ে। ভোটারদের হাতে তুলে দিচ্ছে নিজের প্রতীকসহ ছোট লিফলেট সেই সাথে বলছেন এটি আমার প্রতীক এই প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান করছেন। জয়যুক্ত হলে এলাকর উন্নয়নে পাশে থাকবে বলে অঙ্গীকার করছেন এবং ভোটারদের বিভিন্ন প্রতিশ্রতিও দিচ্ছেন। প্রার্থীর সঙ্গে থাকা নেতা কর্মীরা প্রার্থীর গুনগান ও প্রার্থীর ভাল দিক গুলো তুলে ধরছেন ভোটারদের কাছে। নিজেদের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে নেতা কর্মীরা।