• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

কুড়িগ্রামে ৩ দিন ব্যাপী মিনি ইজতেমা শুরু

Kurigramসিসি ডেস্ক: কুড়িগ্রামে ৩ দিন ব্যাপী মিনি ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ইজতেমায় উদ্বোধনী বয়ান রাখেন চরমোনাইর পীর হযরত সৈয়দ রেজাউল করীম। কুড়িগ্রাম জেলা শাখা মুজাহিদ কমিটি সপ্তম বারের মত ৩ দিন ব্যাপী এই মিনি ইজতেমার আয়োজন করে।

ধরলা ব্রীজ পূর্বপাড়ের ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ময়দানে প্রায় দেড় ঘন্টার উদ্বোধনী বয়ানে তিনি মুসলিম উম্মতের নাজাতের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নছিয়ত পেশ করেন। এই ৩ দিনে চরমোনাইর পীর মোট ৭টি বয়ান পেশ করবেন। আগামী রোববার সকাল ৮টার দিকে আখেরী মোনাজাতের মাধ্যমে ইজতেমার কার্যক্রম সমাপ্ত হবে। চরমোনাইর পীর ছাড়াও ইজতেমায় ২৫-৩০ জন দেশ-বরেণ্য আলেম-ওলামা ও চরমোনাইর মরহুম পীর ফজলুল করীমের খলিফা ও সাহেবজাদারা নসিয়ত পেশ করবেন।

কুড়িগ্রাম জেলা শাখা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক ও ইজতেমা এন্তেজামিয়া কমিটির সদস্য সচিব মহিউদ্দিন খান জানান, দেশের বিভিন্ন জেলা থেকে মুছল্লীরা দলে দলে মাঠে আসছে। ২ লাখ মুছল্লীর সমাগমের প্রস্তুতি নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ