• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

স্ট্যাম্প বেলে ব্যবহৃত হবে রঙিন বাতি

Criখেলাধুলা ডেস্ক: আইসিসির কোনো টুর্নামেন্টে এবারই প্রথম এলইডি স্টাম্প প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।  সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যবহার করা হবে এলইডি স্টাম্প। স্টাম্প থেকে বেল সরলেই জ্বলে উঠবে রঙিন বাতি।  আইসিসি জানিয়েছে,  টিভি দর্শকদের সুবিধার্তেই বেল ও স্টাম্পে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।  এর আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে এলইডি স্টাম্প টিভি দর্শকদের নজর কেড়েছিল।
তবে সব ম্যাচে নয় কেবল সেমি-ফাইনাল ও ফাইনালে ব্যবহার করা হবে এলইডি স্টাম্প। তখন রান আউট বা স্টাম্পিংয়ের সময় বেল স্টাম্প থেকে সরলেই তা জ্বলতে দেখে ব্যাটসম্যানের আউট হওয়া বা না হওয়া সম্পর্কে আরো ধারণা পাবে সম্প্রচারকারী ও দর্শকরা।
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে হবে তরুণদের বিশ্বকাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও নামিবিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ