বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা মৌসুমী আরএফএলের শুভেচ্ছা দূত নিযুক্ত হয়েছেন। আজ দুপুর ১২টায় ঢাকার গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে এই বিষয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। মৌসুমী বলেন, এটা ভালো লাগছে যে আমি আরএফএলের মতো ভালো মানের একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছি। প্রতিষ্ঠানের কর্ণধার এবং এর সঙ্গে জড়িত প্রত্যেককেই আমার পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে হেড অব মিডিয়া সুজন মাহমুদ জানান, মৌসুমীর মতো এত জনপ্রিয় একজন অভিনয়শিল্পীকে শুভেচ্ছা দূত হিসেবে পাওয়াটা আমাদের জন্য খুবই আনন্দের।