• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

চিত্রনায়িকা অঞ্জু প্রতারণার শিকার

New Rose Cafe, Saidpur

Onjuবিনোদন ডেস্ক: ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া নায়িকা অঞ্জু ঘোষ এবার পশ্চিমবঙ্গে হয়রানি ও প্রতারণার শিকার হলেন। অঞ্জু ঘোষ হয়রানি ও প্রতারণার অভিযোগে এক যাত্রা দলের ব্যবস্থাপকের বিরুদ্ধে এফআইআর করেছেন বলে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাত দিয়ে ভারতের দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে।

এফআইআর থেকে জানা যায়, সোমবার রাতে একটি যাত্রায় অভিনয় করতে যান অঞ্জু ঘোষ। তখন তিনি জানতে পারেন অন্য একটি দল তার নাম ভাঙিয়ে টিকেট বিক্রি করছেন। এরপর প্রতারকদের বিরুদ্ধে ইটাহার থানায় এফআরআই করেন অঞ্জু ঘোষ। এরপর আরেকটি অনুষ্ঠানে অংশ নিতে তিনি মালদা চলে যান।

পরে ওই যাত্রা দলের ব্যবস্থাপকও দলবল নিয়ে মালদা ছুটে যান। তারা সেখানে অঞ্জু ঘোষের গাড়ি তাড়া করে তাকে ঘেরাও করেন। সেখানে অঞ্জুকে গাড়ি থেকে নামিয়ে যাত্রাদলের ব্যবস্থাপক তাকে শ্লীলতাহানি ও হেনস্তা করার হুমকি দেন। এ অভিযোগে মালদার ইংলিশবাজার থানায় আরেকটি এফআরআই করেন অঞ্জু ঘোষ।

১৯৮৯ সালে ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচিতি লাভ করেন সালে অঞ্জু ঘোষ। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এখনো সর্বাধিক ব্যবসা সফল ছবি এটি।

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ