• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

প্রত্যাশা ক্লিনিকে ভূঁয়া সার্জনের অপচিকিৎসায় প্রসুতির মৃত্যু

Death-2নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ভূঁয়া সার্জন ও তার সহযোগী ভূঁয়া ডাক্তারের চিকিৎসায় এক প্রতিবন্ধী প্রসুতির মৃত্যু হয়েছে। সূত্র মতে, পাবনা জেলার বেড়া উপজেলার দাঁতিয়া গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে মিঠু গত ২৮ডিসেম্বর তার স্ত্রী তারা বানু (২০) এর প্রসব বেদনা শুরু হলে নওগাঁ শহরস্থ পার-নওগাঁ এলাকায় প্রত্যাশা ক্লিনিকে নিয়ে আসে। প্রত্যাশা ক্লিনিকের মালিক ডি.এম আছাদুল ইসলাম (আর.এম.পি) নিজেকে সহকারী আবাসিক চিকিৎসক পরিচয় দিয়ে রোগীর সিজার করে বাচ্চা প্রসব করায়। কয়েক দিন পর রোগীর বমি সাথে সাথে পেট ফুলে উঠে। এ বিষয়ে রোগীকে পূর্নরায় ক্লিনিকে এনে ডাক্তার আছাদুল রোগীর অপারেশনের স্থলে কয়েকটি সেলাই দিয়ে বিদায় করে দেয়। কিন্তু এর পরেই রোগীর অবস্থা খারাপের দিকে গেলে তাকে নওগাঁ ডা. তৌফিক হোসেন (মেডিসিন বিশেষজ্ঞ) এর তত্ত্বাবধানে নওগাঁ সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তার পরামর্শ মতে গত ১৫ই জানুয়ারী নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রোগীর অবস্থা অবনতি হতে থাকলে গত ২৫জানুয়ারী রোগীকে অন্যত্র নিয়ে যেতে চাইলে ভুঁয়া সার্জন ডা. ইসকেন্দার ও তার সহযোগীরা তাকে পূণরায় তাকে জোরপূর্বক হাসপাতালে ভর্তি করে দেয় এবং অপারেশনের জায়গায় পূণরায় সেলাই দেয়। কিন্তু রোগীর অবস্থা আরো অবনতি হলে গত ২৬ জানুয়ারী ডা. মুক্তার হোসেন রোগীর পেটের ডান পার্শ্বে অপারেশন করে মলমূত্র তাগের ব্যবস্থা করে দেয়। কিন্তু এতেও অবস্থার অবনতি হতে থাকলে নওগাঁ হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে গত ৮ই ফেব্র“য়ারী বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তারা বানু মারা যায়। এ ঘটনায় স্বামী মিঠু বাদী হয়ে ভুঁয়া ডাক্তার ও সার্জনকে আসামী করে নওগাঁ সদর মডেল থানায় মামলা করেন। নওগাঁ থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্ত শেষে তার পরিবারের নিকট হস্তান্ত করা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে নওগাঁর সিভিল সার্জন ডা. আলাউদ্দীনের সঙ্গে কথা বললে তিনি ঘটনাটি শুনেছেন বলে জানান। উল্লেখ্য ইতি পূর্বেও উক্ত অজ্ঞান বিশেষজ্ঞ ডা. ইসকেন্দার নিজে সার্জন সেজে অপারেশন করে কয়েকটি রোগীর মৃত্যু ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ