ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে বিএনপি থেকে দুই নেতাকে বহিষ্কার করেছে।
দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ এবং কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হাবিব উল্লাহকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে।
শুক্রবার রাতে দলের দফতরের দায়িত্বে থাকা দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।