গাজীপুর: গাজীপুর মহানগরের চৌরাস্তা ও কোনাবাড়ি এলাকার চারটি আবাসিক হোটেলগুলোতে অভিযান চালিয়ে ৫১ খদ্দের-পতিতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই সফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মহানগরের কোনাবাড়ি এলাকার গ্রিনল্যান্ড ও গুলশান আবাসিক হোটেল এবং চান্দনা চৌরাস্তার ঈশা খাঁ ও রাজমনি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজের অভিযোগে ৫১ খদ্দের-পতিতাকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২৬ জন খদ্দের।