• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সিরাজগঞ্জে সাইফুল হত্যা মামলার আসামির লাশ উদ্ধার

lashসিরাজগঞ্জ: সদর উপজেলায় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি জাহাঙ্গীর হোসেনের (৩৫)  গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিমসংযোগ সড়কের ঝাঐল ওভারব্রিজের কাছ থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক সদর উপজেলার মোহনপুর গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ভোরে ঝাঐল ওভারব্রিজের কাছে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। রাতের কোনো এক সময় সন্ত্রাসীরা তাকে হত্যা করে লাশ সেখানে ফেলে পালিয়ে যায়। জাহাঙ্গীর সিরাজগঞ্জের বিভিন্ন থানার একাধিক মামলার রয়েছে। তিনি আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ