• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দিনাজপুর সীমান্তে বিজিবি অভিযানে সোয়া কোটি টাকার মাল আটক

BGBআফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুর সীমান্ত এলাকায় ৪০ বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে গত ৬ দিনে সোয়া কোটি টাকার মাদক সহ বিভিন্ন মালামাল আটক করেন। ফুলবাড়ী  ৪০ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল প্রকৌশলী মোঃ লুৎফুল করিম গত ৬ ফেব্র“য়ারী হাকিমপুর- বিরামপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৮২ বোতল ফেন্সিডিল, তরল মাদক ১১ লিটার, ভায়াগ্রায়া ১৭ হাজার ২’শ পিছ, ভারতীয় মদ ৩৬ বোতল, ইনজেকশন ৯টি, দেশী মদ ২০ বোতল যার আনুমানিক মুল্য ৬ লক্ষ ৯৮ হাজার ১’শ ৫০ টাকা। গত ৯ ফেব্রয়ারী বিরামপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ ১২ হাজার ৬’শ ৫৮ টাকার ৫৮৬০ কেজি প্লাস্টিক, ২৮৩টি  কাটুন, মিনি ট্রাক ১টি, মিনি পিকআপ ১টি, ফেন্সিডিল ৮৯০ বোতল, গত ১০ ফেব্র“য়ারী অভিযান চালিয়ে ৩১ লক্ষ, ৫৮ হাজার ৬’শ ৫০ টাকার মাল আটক করেন।  এর মধ্যে হচ্ছে ফেন্সিডিল ১০৮ বোতল, ভারতীয় মদ ৬৬ বোতল, বেয়ার ৬৯ বোতল, ভায়াগ্রা/সিনাগ্রা ট্যাবলেট ৯ হাজার ৯শ ৮৮টি, করিডোর বিহীন গরু ৪টি আটক করেন। গত ১১ ফেব্র“য়ারী ৪ লক্ষ ৯৫ হাজার ৫’শ টাকার ভারতীয় মালামাল আটক করেন। এর মধ্যে ফেন্সিডিল ৪০ বোতল, বিদেশী মদ ১৫ বোতল, সাইকেল ১টি, ইনজেকশন ড্রাগ ৩ হাজার। গত ১৪ ফেব্র“য়ারী ৫৬ হাজার ১’শ ৬০ টাকার মালামাল আটক করেন। আটককৃত মালামালের মধ্যে ফেন্সিডিল ১’শ ২১ বোতল, ভারতীয় মদ ১ বোতল, ১২ কেজি আপেল, ১৭ কেজি আঙ্গুল, ১৮টি করিডোর বিহীন গরু। ১৫ ফেব্র“য়ারী অভিযান চালিয়ে ৮০ লক্ষ ৬৬ হাজার ৪’শ টাকার মালামাল আটক করেন। তার মধ্যে ফেন্সিডিল ১’শ ৭১ বোতল, ভায়াগ্রা/সিনাগ্রা ২৬ হাজার ৬’শ ২৬ পিছ আটক করেন। ফুলবাড়ী ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল লুৎফুল করিম জানান, গত কয়েক দিনে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর-ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মাদকসহ এসকল পণ্য আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ