• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন |

কর্ণফুলী ইপিজেডে ও শ্যামপুরে আগুন

New Rose Cafe, Saidpur

Agunনিউজ ডেস্ক : চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত কর্ণফুলী ইপিজেডের জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণ হয়েছে। শনিবার দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী।
স্থানীয়রা জানিয়েছেন, ইপিজেডের সেমসান সু ইন্ডাস্ট্রি নামের ওই জুতার কারখানায় সোয়া একটার দিকে আগুন লাগে। চাইনিজ মালিকানাধীন এই জুতার কারখানায় জুতা ছাড়াও জুতা তৈরির বিভিন্ন কাঁচামাল তৈরি হয়। নগরীর আগ্রাবাদ, বন্দর ও ইপিজেড স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অপরদিকে, রাজধানীর শ্যামপুর শিল্প এলাকায় একটি স্টিল মিল আগুনে অগ্নিদগ্ধ ৩ জন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। অগ্নিদগ্ধরা হলেন সঞ্জয় চক্রবর্তী (৩৩), বিল্লাল হোসেন (২০), রিপন (২৫)। ঢামেক বার্ণ ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, আহত ৩ জনের অবস্থাই আশঙ্কাজনক। এদের মধ্যে সঞ্জয়ের ৯০ শতাংশ, বিল্লালের ৭০ শতাংশ এবং রিপনের ৭০ শতাংশ শরীর পুড়ে গেছে। শনিবার সকালে কদমতলী স্টিল মিলস লিমিটেড কারখানায় রড গলানোর সময় চুল্লি বিস্ফোরিত আগুনের সূত্রপাত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ