ঢাকা: সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ঘোষিত ১৫ সদস্যের ওয়ানডে দলে ফিরেছের জাতীয় দলের নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম। এছাড়া ওয়ানডে দলে ডাক পেয়েছেন প্রথম টি-টোয়েন্টিতে আলো ছড়ানো আরাফাত সানি। এছাড়াও দলে ফিরেছেন স্পিনিং অলরাউন্ডার নাঈম ইসলাম ও পেসার শফিউল ইসলাম। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দিবা-রাত্রীর ম্যাচগুলো আগামী ১৭, ২০ ও ২২ জানুয়ারী মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ওয়ানডে দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), আনামুল হক, শামসুর রহমান,মুমিনুল হক, সাকিব আল হাসান, নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, সোহাগ গাজী, আরাফাত সানি, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, আল আমিন হোসেন, নাঈম ইসলাম ও শফিউল ইসলাম।