নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় পর্যায়ের শেষদিন শনিবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। উপজেলা সহকারী রিটার্নিং অফিসার(অতিরিক্ত দায়িত্ব) ও উপজেলা কৃষি অফিসার আখেরুর রহমান এর নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সমর্থকদের সাথে নিয়ে দাখিল করেন। উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আতাউর রহমান, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম ফতেহ, মকবুল হোসেন, আলহাজ্ব আঃ লতিফ, মোঃ কামরুজ্জামান, আঃ মতিন ডাঃ খন্দকার মশিউর রহমান, নিজামুল হাসান শিশির, নুরে আলম সিদ্দিকী এবং আঃ রাজ্জাক। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে জমা মনোনয়ন জমা দেন ডাঃ মোশারফ হোসেন, শাহ আলমগীর, শাহিনুর ইসলাম, খলিলুর রহমান, হেলাল উদ্দিন, এবং মোঃ আঃ হামিদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শেফালী বেগম রেখা, পারুল বেগম, শিরিন আখতার, রিনা বেগম, সেলিনা খাতুন এবং লিপি বেগম।