• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নতুন ইটভাটার অনুমতি দেওয়া হবে না: মোশাররফ

k .mosharফরিদপুর: নতুন করে কৃষি জমি নষ্ট করে আর কাউকে ইটের  ভাটা করার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ইতিমধ্যে যে পরিমাণ ভাটা করা হয়েছে তা ইটের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট।

আজ শনিবার দুপুরে ফরিদপুরে এক সভায় ইটভাটার মালিকদের তিনি এসব কথা বলেন। শহরের আলাউদ্দিন কমিউনিটি সেন্টারে জেলা ইটভাটা মালিক সমিতির দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়।মন্ত্রী বলেন, অনেক ভাটায় নির্বিচারে কাঠ পোড়ানো হচ্ছে। এর ফলে পরিবেশ নষ্ট হচ্ছে। এর জন্য গাছ ধ্বংস হচ্ছে। গাছ না লাগিয়ে গাছ পোড়ানো মেনে নেওয়া যায় না। যেসব ভাটা এখনো পরিবেশ নষ্ট করে অবৈধভাবে কাঠ পোড়াচ্ছে, সেসব ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে একটি কমিটি করে অবৈধ ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।অনুষ্ঠানে ইটভাটা মালিকেরা সমিতির জন্য জায়গা বরাদ্দ চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়টি দেখার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হবে। ফরিদপুরের অনেক ইটভাটা মালিক পানি উন্নয়ন বোর্ডসহ (পাউবো) হাজার হাজার একর সরকারি মালিকানাধীন জায়গা দখল করে রেখেছেন। এ জায়গা দখল মুক্ত করা হলে ভাটার মালিকদের জন্য অফিস করার জন্য জমি দেওয়া সম্ভব হবে।জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কাস্টমস ও ভ্যাটের সহকারী কমিশনার মো. কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ