বিনোদন ডেস্ক: বলিউডের অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে গোপনে ডেটিং করছেন মডেল ও অভিনেত্রী আলিয়া ভাট, এটা পুরনো খবর। তবে সম্প্রতি তাঁরা তাঁদের এ ডেটিং নিয়ে কোনো ধরনের লুকোছাপা করছেন না বলেই এক প্রতিবেদনে জানিয়েছে মিড ডে।
সূত্র জানিয়েছে, অর্জুন ও আলিয়াকে এর আগেও বিভিন্ন স্থানে একত্রে দেখা গেছে। তবে তাদের দুজনের এ বিষয়টি নিয়ে আগে প্রকাশ্যে তেমন কিছু রটেনি। কিন্তু সম্প্রতি তাঁরা সব লুকোছাপা বাদ দিয়েছেন। তাঁরা এখন আর তাঁদের সম্পর্কের ব্যাপারে কারো সঙ্গে লুকোছাপা করতে আগ্রহী নন। তাঁদের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, তাঁদের সম্প্রতি একত্রে বিভিন্ন পার্টি, রেস্টুরেন্ট ও ফ্লাইটে দেখা যাচ্ছে। সম্প্রতি এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁদের দেখা গেছে একসঙ্গে প্রবেশ করতে এবং সব সময় একে অপরকে চোখে চোখে রাখতে।