• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

১৫০০০ কর্মচারি ছাঁটাই করছে আইবিএম !

IBMতথ্য প্রযুক্তি ডেস্ক: আয় কমে যাওয়ায় পুনর্গঠন কর্মসূচি চালু করতে চলেছে তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএম। এর ফলে বিশ্বব্যাপী ১৫০০০ ছাঁটাই করবে সংস্থাটি। ভারত, ব্রাজিল, ইউরোপে এর প্রভাব পড়বে।

জায়গা ভিত্তিতে কত ছাঁটাই হবে সে সংখ্যাটি এখনও স্পষ্ট হয়নি। তবে ভারতে যে এর বড় রকমের প্রভাব পড়বে সে বিষয়ে ইঙ্গিত মিলেছে। ভারতে এই মুহূর্তে আইবিএমের এক লক্ষেরও বেশি কর্মচারি রয়েছে। সেই কারণেই ভারত থেকে অনেকগুলো পদই ছাঁটা হবে বলে আইবিএম সূত্রে জানা গেছে।

সারাবিশ্বে আইবিএমের চার লাখেরও বেশি কর্মচারি রয়েছে। আইবিএমের কর্মীদের একটা বড় অংশই ভারতে রয়েছে। মোট একটা বড় অংশ ভারত থেকেই ছাঁটাই করা হবে বলে মনে করা হচ্ছে। গত ১২ ফেব্রুয়ারিই বেঙ্গালুরুতে আইবিএম-এর সিস্টেম টেকনলজি গ্রুপ-এর ৫০ জন কর্মচারিকে বরখাস্তের নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। যুক্তি দেওয়া হয়েছে নতুন পুনর্গঠন কর্মসূচির জন্যই এই ছাঁটাই। গত মাসেও আইবিএম কর্তৃপক্ষের তরফে শীর্ষকর্তাদের জানিয়ে দেওয়া হয়, আর বোনাস দেওয়া হবে না। কারণ, পরিষেবার বিক্রি ক্রমশ কমছে। ২০১৪ সালের প্রথম ত্রৈমাসিকে এই নিম্নগামীতা আটকাতে ১ বিলিয়ন ডলারের পুনর্গঠন কর্মসূচি আনা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ