• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ভারতের উদ্দেশে ওরস স্পেশাল ট্রেনের যাত্রা

Trainরাজবাড়ী: ১১৩তম বার্ষিক পবিত্র ওরশ পালন উপলক্ষে ভারতের মেদিনীপুর জোড়া মসজিদের উদ্দেশ্য শনিবার রাত ১০টায় রাজবাড়ী  রেল স্টেশন থেকে একটি স্পেশাল ট্রেন ছেড়ে যায়। ২ হাজার ১০৭ জন মুসল্লি এবার ওরশে শরীক হবেন। ১৯০২ সাল থেকে বাংলাদেশ ও ভারত যৌথভাবে ওরশে অংশগ্রহণকারী যাত্রীদের যাতায়াতের জন্য এ ট্রেনের ব্যবস্থা করা হয়।
সরকারী সহযোগীতায় ২২খানা বগির স্পেশাল ট্রেনটিতে ১হাজার ১৯৫জন পুরুষ ৮৪৪জন নারী ও ৬৮জন শিশুসহ মোট ২হাজার ১০৭জন মুসল্লি নিয়ে ছেড়ে যায়। এ ট্রেনে ৬০ জন সেচ্ছাসেবক আছেন।
আঞ্জুমান-ই কাদরিয়া বাংলাদেশ রাজবাড়ীর সভাপতি কাজী এরাদত আলী জানান, প্রতিবছরের মত এবারও রাজবাড়ীর উদ্দ্যোগে বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (রঃ) ২০তম বংশধর হযরত আলী আব্দুল কাদের সামশুল কায়েদ শাহ্ মোরশেদ আলী আল-কাদরী আল হাসানী ওয়াল হুসাইনী আল্ বাগদাদী মেদনীপুরীর (আঃ) ১১৩তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে।
সোমবার দিবাগত রাতে পবিত্র ওরশ পালিত হবে এবং বৃহস্পতিবার ট্রেনটি রাজবাড়ী ফিরে আসবে। ট্রেনটি ছেড়ে যাবার সময় রাজবাড়ী ১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও প্রশাসনের কর্মকর্তাসহ হাজার হাজার ধর্মপ্রাণ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ