• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কক্সবাজারের হোটেলে তরুণীকে জবাই

Madarকক্সবাজার: কক্সবাজার শহরের প্রধান সড়কস্হ একটি আবাসিক হোটেল থেকে জবাই করা এক তরুনীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় আল নিজাম নামের হোটেলের ৩১০ নং কক্ষ থেকে উক্ত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
জানাযায় শনিবার সকালে শহরের আল নিজাম হোটেলের ৪র্থ তলার ৩১০ নং কক্ষটি স্বামী-স্ত্রীর পরিচয়ে ভাড়া নিয়ে অবস্হান করে টেকনাফ উপজেলার শামলাপুর ইউনিয়নের দু‘জন। পুলিশ ও হোটেল রেজিষ্টার থেকে জানা যায়, শামলাপুরে আব্দুল করিমের পুত্র আব্দুল মোনাফ ও তার স্ত্রী পরিচয়ে রহিমা খাতুন সকাল ৯টার দিকে হোটেলে কক্ষ ভাড়া নিয়ে অবস্হান করে। সন্ধ্যা পর্যন্ত অবস্হানকারীদের নড়াচড়া না পেয়ে ম্যানেজার হোটেলের ৪র্থ তলায় খবর নিতে গেলে দরজার নীচ থেকে রক্ত বের হচ্ছে দেখে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, সহকারী পুলিশ সুপার রাসেল, সদরের ওসি মোঃ জসিম উদ্দিন ঘটনাস্হলে পৌছে রাত ৮টার দিকে তরুনী রহিমা খাতুন এর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। পুলিশ ঘটনাস্হল থেকে জবাই করা ছোরাসহ কিছু ছবি উদ্ধার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ