নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে পরিবেশ বান্ধব বন্ধু চুলার রান্না প্রদশণীতে শত শত নারী পুরুষের উপস্থিতিতে রান্না করার কাজে অংশ গ্রহন করেন চিত্র নায়িকা শিমলা। এ সময় তাকে রান্না কাজে সহায়তা করেন রান্না বিষয়ে পারদর্শি কেকা ফেরদৌসী। রোববার উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের কামারপাড়া গ্রামে বন্ধু চুলা ব্যবহারে শতভাগ অর্জন করায় Giz উদ্যোগে এক রান্না প্রদশনি অনুষ্ঠিত হয়। এ সময়ে বন্ধু চুলার বিভাগীয় ম্যানেজার মোঃ গোলাম কিবরিয়া, সুপার ভাইজার জোনায়েদ আলী ২নং বিনোদ নগর ইউপির চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ও সততা গ্রামীন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রওশন আলী বন্ধু চুলার চুমকি ষ্টোরের বিক্রেতা ফেরদৌসী আরা, ইউপির সদস্যরা সহ তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যেক্তা মোঃ রাজিউল ইসলাম প্রমুখ। ওই গ্রামের বন্ধু চুলা ব্যবহারকারী সোলায়মান আলী জানান এ চুলা ব্যবহার করে আমরা পরিবেশ গত দিক থেকে অনেক সুবিধা পাচ্ছি।