নীলফামারী প্রতিনিধি: জেলা পর্যায়ে ছোট পরিবার ধারণা উন্মেষ, এএনসি, নিরাপদ মাতৃত্ব, পিএনসি ও নবজাতকের যত্ন বিষয়ক সাংবাদিকদের নিয়ে অবহিত করণ সভা রবিবার দুপুরে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদ অডিটোরিয়ামে পরিবার পরিকল্পনা অধিদপ্তর নীলফামারী আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তর নীলফামারীর উপ পরিচালক(ভারপ্রাপ্ত) আফরোজা বেগমের সভাপতিত্বে অবহিতকরণ সভায় পরিবার পরিকল্পনা বিষয়ক বিভিন্ন তথ্য উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক হানিফুর রহমান এছাড়াও বক্তব্য রাখেন ডাঃ জাহিদ হোসেন লস্কর। নীলফামারীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলিকট্রিক মিডিয়ার ২৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন অবহিতকরণ সভায়।