লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে অভিযান চালিয়ে জামায়াতের ৪ কর্মীকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর গ্রামের খয়বর আলীর ছেলে হাবিবুর রহমান (৪৫), একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে ভুট্টু মিয়া (৩৮), আশরাফ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫), হাবিবুল্লার ছেলে আব্দুল জলিল (৩৮) কে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সকলেই জামায়াত কর্মী বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত বছরের ১৫ ডিসেম্বর জামায়াত-শিবিরের সহিংসতায় এক যুবলীগ কর্মী নিহতের মামলার আসামীসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদেরকে রোববার দুপুরে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।