• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিএনপি ও জাওয়াহিরির বক্তব্যে মিল : হাছান মাহমুদ

hasan-mahmudঢাকা: সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরির বক্তব্যের সঙ্গে বিএনপির বক্তব্যের মিল রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। আজ রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মিলিত মুক্তিযুদ্ধ ফ্রন্ট আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেছেন।
হাছান মাহমুদ বলেন, ‘২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তা-বের পর বিএনপি-জামায়াত যে সুরে কথা বলেছে, জাওয়াহিরিও একই ভাষায় কথা বলেছেন। নির্বাচন বানচাল ও নাস্তিকদের নির্মূলের নামে তারা আন্তর্জাতিক ষড়যন্ত্র করছে, জাওয়াহিরির বক্তব্যে সেটাই প্রমাণিত হয়েছে।’
হাছান মাহমুদ অভিযোগ করে বলেন, ‘বিএনপি-জামায়াত পাকিস্তানের স্বার্থ রক্ষার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে। রুখে দেওয়ার জন্য আমরা প্রস্তুত।’
তার মতে, মুক্তিযুদ্ধের সময়ও দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছিল, এখনো হচ্ছে। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দেওয়ার আহ্বান জানান তিনি।
হাছান মাহমুদ আরো বলেন, ‘জাতীয় নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে। তাদের সেই ভুল পুষিয়ে দেওয়ার জন্য মধ্যবর্তী নির্বাচন হবে না। আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসেছে। সংবিধান অনুযায়ী আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবে।’
১০ ট্রাক অস্ত্র মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের শাস্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে হাছান মাহমুদ বলেন, ‘বিচার-সংশ্লিষ্টদের কাছে দাবি, তাঁদের বিচারের আওতায় না আনলে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ