• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পার্বতীপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

atto hottaপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে মায়ের সাথে অভিমান করে ভবানীপুর ডিগ্রী কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী নাজমা আক্তার (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলা হাবড়া বাজারের ব্যবসায়ী আসাদুল হকের মেয়ে। শনিবার সবার অজান্তে তার শয়ন কক্ষে আত্মহত্যা করে। তবে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার এসআই প্রদ্বীপ দত্ত জানান, পারিবারিক কলহের জের ধরে নাজমা মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দেয়। তিনি আরো বলেন, আর্থিক অভাব অটনের কারনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
৭ ওয়ার্ডের উপ-নির্বাচনে তফশীল ঘোষনা
দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের উপ-নির্বাচনের জন্য তফশীল ঘোষনা করা হয়েছে। তফশীল অনুযায়ী ১৬ মার্চ ওয়ার্ডটিতে ভোট গ্রহন করা হবে। ১৮ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র গ্রহন ও জমা দান। ২০ ফেব্রুয়ারী বাছাই, ২৬ ফেব্রুয়ারী  প্রত্যাহার করা যাবে। গত বছরের ২০ সেপ্টেম্বর ওই ওয়াডের্র কাউন্সিলর খায়রুল ইসলাম মারা গেলে আসনটি শূন্য হয়। ওযার্ডে ভোটার সংখ্যা ২হাজার ৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০১০ ও মহিলা ভোটার ৯৯৮ জন।
সড়কের নির্মাণ কাজ উদ্বোধন
দিনাজুপরের পার্বতীপুরে বহুল প্রতিক্ষিত ভবানীপুর-আমবাড়ী (১৫.৫৩ কিলেমিটার) সড়কের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে সড়কের ভবানীপুর-আমবাড়ী সড়কের নির্মান কাজের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এড. মোস্তাফিজুর রহমান। সড়কটি নির্মানে ব্যায় ধরা হয়েছে ৭ কোটি ৭০ লাখ টাকা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী প্রভাষ চন্দ্র বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, এলজিইডি উপজেলা প্রকৌশলী রায়হানুল ইসলাম প্রমূখ।
উপজেলা প্রকৌশলী রায়হানুল ইসলাম জানান, এশীয় উন্নয়ন ব্যাংক ও কেএফ ডবিউ’র আর্থিক সহায়তায় সড়কটি পাকা করনের কাজ করা হচ্ছে। এ জন্য বরাদ্দ ধরা হয়েছে প্রায় ৭ কোটি ৭০ লাখ টাকা। কাজের দায়িত্ব পেয়েছে দিনাজপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান -আরসি এন্ড আর আই জেভিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ