• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরে জাপা সমর্থিত প্রার্থীর জরিমানা

Adalot (2)সিসি নিউজ: সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনের এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে নির্বাচনী আচরণবিধি লংঘনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেল নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটানিং অফিসার মো. শফিকুল ইসলাম।
সৈয়দপুর উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী  মোছা. মঞ্জুয়ারা বেগম শিপনের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়। তাঁর নির্বাচনী প্রতীক সেলাই মেশিন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে,ওই রাতে সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মঞ্জুয়ারা বেগম শিপনের পক্ষে তাঁর কর্মী সমর্থকরা নির্বাচনী আচরণবিধি লংঘন করে সৈয়দপুর শহরে এক মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই প্রার্থীর ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন সহকারি রিটানিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. শফিকুল ইসলাম। এর আগে গত শনিবার ও শুক্রবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে কয়েকজন প্রার্থীর পোস্টার, ব্যানার ও ফেস্টুন জব্দ করা হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারি রিটানিং অফিসার মো. শফিকুল ইসলাম জানান, প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করে তাদের নির্বাচনী আচরণবিধি মেনে চলতে বলা হয়েছে। তারপরও নির্বাচনী আচরণবিধি লংঘন করা হলে কাউকেই ছাড় দেয়া হবে না। নির্বাাচনী আচরণবিধি লংঘনকারী প্রার্থীদের বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ