• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শাহজালালে দেড় কোটি টাকার স্বর্ণসহ আটক ১

gold_airportঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোয়া তিন কেজি ওজনের ২৬টি স্বর্ণের বারসহ মোরশেদুল আলম (২৭) নামের একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ কর্তৃপক্ষ। র্স্বণগুলোর বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা। রোববার বিকেল ৫টার দিকে বিমানবন্দরের গ্রীন চ্যানেল থেকে তাকে আটক করা হয়।

কাস্টমসের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ওয়াজেদ আলী সাংবাদিকদের জানান, মোরশেদুল দুবাইতে চাকুরি করতেন। রোববার বিকেলে তিনি দুবাই থেকে একটি ফ্লাইটে (বিজি ০৪৬) ঢাকায় আসেন। গ্রীন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হলে তাকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার মানিব্যাগে বিশেষ কায়দায় লুকানো ২৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণগুলোর ওজন তিন কেজি ৩শ’ গ্রাম। আনুমানিক বাজারমূল্য দেড়কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরশেদুল জানিয়েছেন, বিমানবন্দরেই অন্য একজনকে স্বর্ণগুলো হস্তান্তরের কথা ছিল। মোরশেদুলের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ