• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিএনপির আমলে জাওয়াহিরি ৩ বার ঢাকা সফর করেন: মতিয়া

Motiaনিউজ ডেস্ক: আওয়ামী লীগের এমপিরা জাতীয় সংসদে আজ বিএনপি’র সমালোচনায় মুখর হয়ে উঠেন। আল কায়েদা নেতা জাওয়াহিরির ক্যাসেট নিয়ে সংসদে এক অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বক্তারা বিএনপি ও জামায়াতের সমালোচানা করেন। তারা অভিযোগ করেন, আল-কায়েদার সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্পর্ক রয়েছে। বিএনপি-জামায়াতকে সন্ত্রাসবাদী সংগঠনের দোসর হিসাবে উল্লেখ করে সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেন, আল-কায়দার সমর্থক গোষ্ঠী থাকলে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সেলিম বলেন, বিএনপি-জামায়াতসহ তালেবান ও আল-কায়দা হচ্ছে জঙ্গি সংগঠন। এরা যা কাজ করেছে তা জঙ্গি সংগঠনের কাজ। রক্ত দিয়ে হলেও কোনো অপশক্তিকে স্থান দেব না।
গত শনিবার আল-কায়েদা নেতা জাওয়াহিরির নাম ও ছবিসহ এক অডিও বার্তায় বাংলাদেশ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে ‘ইসলামবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানানো হয়।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ২০০১-২০০৬ সালে যখন বিএনপি-জামায়াত ক্ষমতায় ছিল তখন জাওয়াহিরি তিনবার বাংলাদেশে এসেছিল। সরকারি বদান্যতায় যে এটা হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই।
তিনি বলেন, এই জাওয়াহিরি তাদের (বিএনপি-জামায়ত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার) তত্ত্বাবধানে তিন তিনবার বাংলাদেশে এসেছিলো।
সরকারের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, জাওয়াহিরির বক্তব্য তখন এলো যখন লেডি লাদেন খালেদা জিয়া নির্বাচন বানচাল করার প্রতিরোধ করার কর্মসূচি ব্যর্থ হলো। আর এটা হলো মনোবল চাঙ্গা কর্মসূচির অংশ। বেগম সাহেব খেমা দেন। জাওয়াহিরি সাহেব গেরিলা আমরা, আপনারা না। ওই ভাষণ পর্যন্ত, এটা বাংলাদেশ, রাজাকাররা হারবে, গেরিলারা জিতবে।
উৎসঃ   ঢাকাটাইমস২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ