আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজিবপুরে উপজেলা নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমানকে একক প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা যুবদল সভাপতি মো: ওসমান গনি খন্দকার কে দল থেকে বহিস্কার করা হয়েছে। শনিবার কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা যুবদল আহবায়ক নুরুল ইসলাম নুরু জানান,দলীয় শৃংখলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। দলীয় সূত্রটি আরও জানান,উক্ত বৈঠকে রাজিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমানকে বিএনপির একক প্রার্থী হিসেবে ঘোষনা করা হয় ।