• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

বাংলাদেশের মেয়েরা স্বামীর পরকীয়াও সহ্য করে : তসলিমা নাসরিন

New Rose Cafe, Saidpur

Toslimaসিসি ডেস্ক:বাংলাদেশের মেয়েরা বাচ্চাদের ভবিষ্যত ও সমাজের কথা চিন্তা করে বিয়ে ভাঙতে চায় না এমনকি সহ্য করে স্বামীর পরকীয়াও’ সম্প্রতি ভারতের একটি পত্রিকায় এমনটিই মন্তব্য বর্তমান ভারতে অবস্থারত বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।
তসলিমা বলেছেন, “সম্পর্কের ভিত্তি যদি ভালোবাসা হয় তা হলে কী করে তা টিকে থাকবে যদি এক পার্টনার বিয়ের বাইরে যৌন আকর্ষণ খোঁজেন? মানুষ মাত্রই বহুগামী বললেই তো আর এই সব মেনে নেয়া যায় না। মানুষের আদিম প্রকৃতি হলো জামাকাপড় না পরে থাকা। তাই বলে কি আমরা সেটাই করতে শুরু করে দিয়েছি নাকি? করিনি তো। আদিম স্বভাবের ভিত্তিতে তো আমরা সমাজও চালাই না। নির্মমতা, অন্যকে হত্যা করাটাও তো এক সময় প্রাকৃতিক প্রবৃত্তি ছিল। কিন্তু আজ তো আমরা তা অনুসরণ করি না। আমরা যত সভ্য হয়েছি, ওগুলোর বিরুদ্ধে আইন করেছি।”
তিনি আরও বলেছেন, “ সভ্যতার নিদর্শন হলো একগামী হওয়া। সেখানে ‘পলিগ্যামাস’ সম্পর্ক চালিয়ে গিয়ে বিয়ে টিকিয়ে রাখার কথা ভাবা হবে? কোনও নারী বা পুরুষ কি চাইবে তার ভালোবাসার মানুষটাকে ভাগ করে নিতে? আমার ধারণা এই রকম একটা সমীক্ষা করার কারণ পুরুষতান্ত্রিক চিন্তাধারাকে আরও বেশি ভাবে প্রচার করা।”
তসলিমা বলেন, “ এটা সত্যি যে আমাদের এখানকার পুরুষেরা পাশ্চাত্যের পুরুষের থেকে অনেক বেশি পরকীয়াপ্রবণ। তার কারণ এখানকার মেয়েরা তাদের স্বামীদের ওপর অনেক বেশি নির্ভরশীল। পাশ্চাত্য সভ্যতায় যেখানে সকলেরই সমানাধিকার, সেখানে মেয়েরা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করেন। বিশ্বস্ততা আর প্রেমকে ভিত্তি করে ও দেশে বিয়ে বা লিভ ইন রিলেশনশিপ হয়। দু’জনের মধ্যে যদি প্রেম নষ্ট হয়ে যায়— আমি বলছি না যে সেখানে অন্যর প্রতি আকর্ষণ জন্মায় না। কিন্তু তা হলে ওরা সেটা বলে দিয়ে ‘মিউচুয়ালি ডিভোর্স’ করে নেন। এতে বাচ্চাদের কোনও ক্ষতিও হয় না। ওরা ‘সিরিয়াল মনোগামি’তেও বিশ্বাসী। যখন যাঁর সঙ্গে সম্পর্ক থাকল তার প্রতি সম্পূর্ণ ভাবে বিশ্বস্ত। সেই সম্পর্ক শেষ হলে সেখানে ছেদ ঘোষণা করে তারা নতুন সম্পর্কের দিকে এগোতে ভয় পান না। তখন তারা পছন্দের নতুন মানুষটির প্রতি আবার সম্পূর্ণ ভাবে ‘কমিটেড’। কিন্তু এখানে অসম-সমাজ। তাই সম্পর্ক শেষ হয়ে গেলেও মেয়েরা বিয়ে ভাঙতে চায় না। ডিভোর্স হলে বাচ্চাদের কী হবে? লোকে কী বলবে সেই ভয়ে মুখ বুজে সব সহ্য করে। এমনকী বরের পরকীয়া প্রেমও।”
উৎসঃ   আলোকিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ