ঢাকা: মন্ত্রিসভার সদস্যদের নিয়মিত সংসদে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন বলে জানিয়েছেন একাধিক মন্ত্রী।
মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী বলেছেন, কাজের দোহাই দিয়ে কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী যাতে সংসদে অনুপস্থিত না থাকেন। জরুরি কাজ থাকলে সংসদে বসেও তা করা যায়। অনেক সময় সংসদ অধিবেশনে সংসদ সদস্যরা থাকেন না। মন্ত্রীরাও থাকেন না। মন্ত্রীরা সংসদে না গেলে সংসদ সদস্যরা তাদের দেখে উৎসাহিত হন। তাই মন্ত্রিসভার সদস্যদের সংসদে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
গত সংসদে বিভিন্ন সময়ে কোরাম সঙ্কটের কারণে সংসদ কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত ঘটে। অনেক সংসদ সদস্যর সঙ্গে সঙ্গে মন্ত্রীদেরও সংসদে যেতে অনীহার বিষয়টি বিভিন্ন সময় আলোচিত হয়েছিল। অ
নির্ধারিত আলোচনার বিষয়ে ওই মন্ত্রী আরো জানান, পদ্মা সেতু নিয়ে আলোচনার সূত্র ধরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাজেটে বরাদ্দ দেওয়া অর্থ দিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হবে। পর্যায়ক্রমে এ অর্থ বরাদ্দ দেওয়া হবে। তাই পদ্মা সেতু নির্মাণে আমাদের কোনো সমস্যায় পড়তে হবে না।